Posts

Showing posts from February, 2026

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

Image
  ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দফতরে। সামনাসামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) এই ঘটনার এক ঘণ্টার মধ্যেই খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ওই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। তিনি জানান, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। বেলা আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ জন তাকে আটকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এরপর তার বাবার নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা চায়। নাহলে মেরে ফেলার হুমকি দেয়। ছেলেটির বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি প্রধানমন্ত্রীর সচিবালয়ের দফতরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন। পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন। এরপর অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন দিয়েছিল, সেই নম্বর নিয়ে ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ...

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন কিভাবে? দরকার মাত্র ৩টি ডকুমেন্ট

Image
  বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে দ্রুতই। দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে আসছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। সবার প্রশ্ন কীভাবে হবে ফ্যামিলি কার্ডের আবেদন?আর আবেদন করতে লাগবেই বা কী কী? ফ্যামিলি কার্ডের সুবিধা ও লক্ষ্য এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সহায়তার এই অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হবে। আবেদন প্রক্রিয়া ও তথ্য সংগ্রহ একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। এর ফলে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্থতা কমবে। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে সারা দেশে এটি সম...

হঠাৎ দেশজুড়ে যে জরুরি বার্তা দিল নতুন স্বরাষ্ট্রমন্ত্রী

Image
  হঠাৎ দেশজুড়ে যে জরুরি বার্তা দিল নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আর কোনোভাবেই মব কালচার বা বিশৃঙ্খল জনতাকে উৎসাহিত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন যে দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা এখন থেকে অতীত।স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন যে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ও শান্তিপূর্ণ মিছিল-সমাবেশের অধিকার বজায় থাকবে, তবে তা হতে হবে সুশৃঙ্খল এবং যথাযথ প্রক্রিয়ায়। মব আকারে কোনো প্রতিষ্ঠান বা রাস্তা বন্ধ করে দেওয়াকে সরকার কোনোভাবেই বরদাশত করবে না।পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার করাকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন যে পুলিশ বাহিনীকে সত্যিকারের জনবান্ধব ও জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হবে। অতীতের হারানো গৌরব ও বিশ্বাস ফিরিয়ে আনতে বাহিনীতে আমূল সংস্কারের ইঙ্গিত দেন তিনি।মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে মন্ত্রী জানান যে কোনো ধরনের অবৈধ তদবির এখানে প্রশ্রয় পাবে না।পাশাপা...

সেনাবাহিনী গাড়ির সাথে সংঘর্ষ নিহত ২, আহত ৮

Image
  সেনাবাহিনী গাড়ির সাথে সংঘর্ষ নিহত ২, আহত ৮   ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ- শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সকালে যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। সাড়ে ১০টার দিকে বালিয়া মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর গাড়ির চালক ও বাসচালক ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয়েছেন আরও ৮ জন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি বলেন, সেনাবাহিনীর গাড়ি চালানো নিহত ব্যক্তি সার্জেন্ট পদে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সং/ঘ/র্ষে নি/হ/ত ২ জন৷

দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের

Image
  অনলাইন ডেস্ক শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি) শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি বিখ্যাত দর্শন হচ্ছে ‘দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো’। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে দারিদ্র্য বিমোচনের একটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। বাস্তবতা হচ্ছে- সে সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। তার আমলে দেশে নতুন করে ৩০ লাখ লোক দরিদ্র হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। ঠিকভাবে দায়িত্ব সামাল দিতে নিজের পছন্দমতো উপদেষ্টা পরিষদ ও বিশেষ সহকারী নিয়োগ দেন।  উপরন্তু বিএনপি-জামায়াত-এনসিপিসহ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও ছাত্র শক্তিগুলোর ব্যাপক সমর্থন ছিল তার প্রতি। যে কারণে ঘুণে ধরা রাষ্ট্রীয় কাঠামোয় ব্যাপক সংস্কারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি প্রতিরোধ, ব্যবসাবাণিজ্যসহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ব্যাপক সুযোগ ছিল ড. ইউনূসের। তিনি সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছেন। বিশ...

আজ থেকে টানা ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে কলেজ-মাদ্রাসা

Image
  অনলাইন ডেস্ক সংগৃহীত ছবি পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে স্কুলে কবে থেকে ছুটি কার্যকর হবে তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আজ বুধবার কলেজগুলোয় পবিত্র রমজান উপলক্ষে ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ। শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৯ মার্চ, রোববার থেকে খুলবে কলেজগুলো। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দ...

কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী

Image
  অনলাইন ডেস্ক কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগ থেকে সবচেয়ে বেশি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান।  এতে দেখা যায়, চট্টগ্রাম থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দুজন আছেন। আর ঢাকা বিভাগ থেকে ১০ জনকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে মন্ত্রিসভায় সবচেয়ে কম দুজনকে নেওয়া হয়েছে সিলেট বিভাগ থেকে। মন্ত্রিপরিষদ বিভাগের করা তালিকায় দেখা যায়, চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হলেন— আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। এ ছাড়া একই বিভাগ থেকে প্রতিমন্ত্রী করা হয়েছে জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন। ঢাকা বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন আফরোজা...

প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী?

Image
  অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। বিকেলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। ‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’-এর ভিত্তিতে প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি তিনি মাসে ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন, যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে এবং তিনি সেখানে থাকেন। প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ৩ হাজার টাকা নির্ধারিত আছে। এ ছাড়া বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল অর্পিত রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য যে খরচ করা হয়, তা সম্পূর্ণ ভাতা হিসেবে তাকে প্রদ...