Posts

Showing posts from March, 2026

পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

Image
বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে অর্থনীতিতে চাপ বেড়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা শুরুর পর জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। এরই মধ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়ে গেছে। ফলে আর্থিক চাপে পড়ে সরকার নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ধীরে চলো নীতি গ্রহণ করেছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে আজ। জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য ৪০ হাজার কোটি টাকা সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু বিভিন্ন জরুরি খাতে ব্যয় হওয়ায় এর প্রায় পুরো অর্থ ইতোমধ্যে খরচ হয়ে গেছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী—২৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে জ্বালানি খাতের ভর্তুকিতে, ১৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের ঋণ সহায়তা ও সামাজিক সুর...

ব্রেকিং নিউজ : পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা দিয়েছে...

Image
  ব্রেকিং নিউজ : শুক্রবার ঈদ উদযাপনের ঘো'ষণা . অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে কাউন্সিল জানায়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসব সংস্থা অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন স্থানে নতুন বাঁকা চাঁদ (হিলাল) পর্যবেক্ষণের কাজ করে। ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। কাউন্সিল আরও জানায়, সূর্যাস্তের আগে সুনির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে চাঁদের জন্ম হওয়া, সূর্যাস্তের পর তার দৃশ্যমান থাকার সময়কাল এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে সেটি দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে ঈদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রক্রিয়া অনুসরণ করে রমজানের শুরু ও শেষ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল। বিবৃতিতে উল্লেখ করা হয়, এই মানদণ্ড বিশ্বের বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক ও ...

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Image
বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (১৪ মার্চ ২০২৬) চাঁদপুর মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে [১, ২, ৩]। এছাড়া সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট ফিডারের আওতায় বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ [১৪, ১৫]।  বিদ্যুৎ বিভ্রাটের বিস্তারিত: সময়: শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ২টা (৬ ঘণ্টা) [১]। এলাকা (সম্ভাব্য): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিরবাজার, মতলব উত্তর, ও আশেপাশের এলাকা [১]। কারণ: জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ [১, ২]।  নির্দেশিত এলাকাগুলোতে কাজের দ্রুত সমাপ্তি সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে

ব্রেকিং নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস...

Image
  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও সার্বিক খোঁজখবর নেন। তিনি সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।  এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন...

অবশেষে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা..

Image
  অবশেষে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা.. জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এসব শীর্ষ পদে তখন বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। পরে সরকার শীর্ষ পদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এখনো প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন আজ সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্থানীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে। তখন তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে এখন মন্তব্য করবেন না। কী হয়েছে আগে দেখে, তারপর কথা বলবেন। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রয়োজন নেই। কারণ...

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন হাদি হ*ত্যা*র প্রধান আসামি

Image
  প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন হাদি হ*ত্যা*র প্রধান আসাম 6   ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। রোববার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে তারা এফটিএফের একটি সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের পরিচয় হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পটুয়াখালী জেলার বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। এরপর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের বিভিন্ন এলাকা ঘুরে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এসে অবস্থান...

সরকারের নতুন ঘোষণা, আরও বাড়ল ঈদের ছুটি ...See more

Image
  সরকারের নতুন ঘোষণা : আরও বাড়ল ঈদের ছুটি সরকারের নতুন ঘোষণা : আরও বাড়ল ঈদের ছুটি সরকার ঈদুল ফিতরের ছুটি আরও বাড়িয়ে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের ঈদের ছুটি মোট ৭ দিন হবে।  📅 ঈদের ছুটির সময়সূচি (২০২৬) ১৭ মার্চ – শবে কদর (সরকারি ছুটি) ১৮ মার্চ – নতুন করে ঘোষিত সাধারণ ছুটি ১৯ মার্চ – ঈদের আগের ছুটি ২০ মার্চ – ঈদের আগের ছুটি ২১ মার্চ – সম্ভাব্য ঈদুল ফিতর (সাধারণ ছুটি) ২২ মার্চ – ঈদের পরের ছুটি ২৩ মার্চ – ঈদের পরের ছুটি 👉 অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি থাকবে সরকারি অফিসে।  📌 সরকার ১৮ মার্চকে নতুন করে ছুটি ঘোষণা করেছে, যাতে ঈদের সময় মানুষ সহজে বাড়ি যেতে পারে এবং মাঝখানে একদিন অফিস খোলা না থাকে। 

যুদ্ধবিরতির জন্য ইরানের সঙ্গে তিন দেশের যোগাযোগ, একটি শর্ত দিলো তেহরান

Image
  ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, মাসউদ পেজেশকিয়ান ও ইমানুয়েল ম্যাঁক্রো যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো, “তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না।” গত ২৮ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: আল জাজিরা news24bd.tv /আইএএম

রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা’…see more

Image
  রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা’…see more বান্দরবানে কিশোর গ্যাং দমনে রাত ১০টার পর কিশোরদেরকে রাস্তায় পেলেই আইনি বিচারের সম্মুখীন করা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান। রোববার (৮ মার্চ) রাত ১১টায় বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় বান্দরবান পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে এ ঘোষণা দেন তিনি। পুলিশ সুপার বলেন, ‌‘কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয় বান্দরবানে সেই অর্থে বোঝাতে চাওয়া হচ্ছে না। তারা অনেকেই আসলে অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে বুঝতে চাচ্ছে না। এখন সময় হচ্ছে লেখাপড়া করে নিজেকে গড়ার। এই সুবর্ণ সময়টা নষ্ট করলে লেখাপড়ার চরম ক্ষতি হবে। সবাই জানেন বর্তমান শিক্ষামন্ত্রীর অতীতের কর্মপরিচালনার বিষয়ে। অটোপাসের সম্ভাবনা ভবিষ্যতে আর থাকবে না। লেখাপড়া করেই পাস করতে হবে।’ .তিনি বলেন, ‘কিশোরদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যেহেতু তারাবি নামাজ চলছে, সেহেতু নামাজ শেষে ৩০ মিনিট সময় অপেক্ষা করবে পুলিশ। অন্যথায় রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পেলে সরাসরি আইনানুগ বিচারের সম্মুখীন করা হবে।’ অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘নিজের সন্তানদের দা...

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

Image
  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ২ জনকে ভারতে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এক্স পোস্টে এমন তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, রোববার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ অভিযান পরিচালনা করে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।  পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং  ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত বাংলাদেশে পুনরায় প্রবেশ করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। এ ঘটনায় মামলা দায়ের করেছে ভারতীয় পুলিশ। রোববার (৮ মার্চ) অভিযুক্তদের বিধাননগর আদালতে হাজির করার পরে তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। /এসআর