ব্রেকিং.. সেনাপ্রধানের জরুরি ঘোষণা!

 



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্টের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।



জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে।'




সকালে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, 'আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগকরুন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।'




এ সময় সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, 'মিডিয়া সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন এবং ভোেট দিতে উৎসাহী হচ্ছেন।'

Comments

Popular posts from this blog

নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ জানালেন ইসি!

আপনিও ঘুমের মধ্যে শ’রীরে ঝাঁ’কুনি অনু’ভব করেন? জেনে নিন এটা কীসের লক্ষণ!

অবশেষে পোস্টাল ভোটসহ ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণা