তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি




রাজনীতি

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

 প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২

 অনলাইন ডেস্ক

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে এ অভিনন্দন বার্তা পাঠান তিনি।


নরেন্দ্র মোদি বলেন, আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ায় জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।


তিনি আরও বলেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের সুস্পষ্ট প্রতিফলন।



গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত আগামীতেও পাশে থাকবে জানিয়ে মোদি আরও বলেন, দ্বিপাক্ষিক বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।

Comments

Popular posts from this blog

নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ জানালেন ইসি!

আপনিও ঘুমের মধ্যে শ’রীরে ঝাঁ’কুনি অনু’ভব করেন? জেনে নিন এটা কীসের লক্ষণ!

অবশেষে পোস্টাল ভোটসহ ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণা