নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান



 ঢাকা-১৫ আসনে নিজ ভোটকেন্দ্রেই পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও প্রার্থী ডা. শফিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খানের কাছে তিনি মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরে যান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকে শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৪৭ জন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হয়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, নিজ কেন্দ্রে হেরে গেলেও ঢাকা-১৫ আসনের সামগ্রিক ফলাফলের চিত্র পেতে সব কেন্দ্রের চূড়ান্ত হিসাবের অপেক্ষা করা হচ্ছে।

Comments

Popular posts from this blog

নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ জানালেন ইসি!

আপনিও ঘুমের মধ্যে শ’রীরে ঝাঁ’কুনি অনু’ভব করেন? জেনে নিন এটা কীসের লক্ষণ!

অবশেষে পোস্টাল ভোটসহ ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণা